ads
ঢাকারবিবার , ২২ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় সাপের কামড়ে শিশু শিক্ষার্থীর মৃত্যু

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২২, ২০২৪ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নে সাপের দংশনে মিশুক (৮) নামে  তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে উপজেলার রামপুর ভালুঞ্জা গ্রামের আব্দুল হান্নান মাস্টারের ছোট ছেলে । শনিবার সন্ধ্যায় নিজ বাড়ির দরজায় বসেছিল।

এ সময় মাটির দেওয়ালের গর্তে থাকা একটি বিষাক্ত সাপ বের হয়ে তাকে কামড় দেয়। এতে সে অসুস্থ হয়ে পড়লে চিকিৎসা জন্য  বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়। এ মৃত্যু’র ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।