ads
ঢাকামঙ্গলবার , ২২ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় শেরপুরে ফিড কোম্পানিতে আগুন; অর্ধশত কোটি টাকার ক্ষয়ক্ষতি

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২২, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরে বাগড়া হঠাৎপাড়ায় আলাল পোল্ট্রি এন্ড ফিশ ফিড লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

প্রতিষ্ঠানটির সিনিয়র ব্যবস্থাপক মামুনুর রশীদ বলেন, ‘প্রতিষ্ঠানের কাঁচামালের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রতিষ্ঠানের গোডাউনে থাকা ফিড তৈরির ৩১৭০ টন সোয়ামিন, ২০৯৫ টন ভুট্টা ও ৯৫৫ মেট্রিক টন সিজিএন পুড়ে ভষ্মীভূত হয়।’

তিনি আরও বলেন, ‘আগুনে তাদের প্রতিষ্ঠানের কাঁচামাল ও মেশিনারিজ পুড়ে প্রায় ৪৬ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।’

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক খন্দকার আব্দুল জলিল বলেন, আমরা রাত ১২ টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাই। পরে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ৪ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।