ads
ঢাকাবৃহস্পতিবার , ১৯ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় রাস্তায় ঘুমন্ত ব্যক্তি, পিকআপের চাপায় নিহত

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১৯, ২০২৪ ৪:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার কাহালুতে রাস্তার উপর বিছনায় শুয়ে থাকা অবস্থায় অজ্ঞাত এক পিকআপ ভ্যানের চাপায় বুলু মিয়া (৬০) নামের এক ব্যক্তি নিহত হন।  বুধবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে কাহালু উপজেলার সাবানপুর-কালিপাড়া সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া কালিপাড়া ভাগজোর গ্রামের মৃত রমজান আলীর পুত্র। 

কাহালু থানার এস আই মহিউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে বরশি ফেলে কালিপাড়া-সাবানপুরের মাঝামাঝি পথে রাস্তায় বিছানা বিছিয়ে শুয়ে ছিলেন। একটি অজ্ঞাত মুরগি বোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন বিষয়টি দেখে আমাদেরকে খবর দেন।

তিনি আরও জানান, এঘটনায় নিহত ব্যক্তির স্বজনেরা কোন মামলা করবেন না  বলে জানানোর পরে ঘটনাস্থলেই লাশ হস্তান্তর করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।