ads
ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় মোহনসহ আওয়ামী লীগের ১৫০ জনের বিরুদ্ধে মামলা

সজল শেখ, বগুড়া প্রতিনিধি
আগস্ট ১৮, ২০২৪ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শহর বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ১৫০ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে।

শনিবার (১৭ আগস্ট) রাতে বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন।

মামলায়  বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনকে প্রধান আসামি করা হয়েছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইহান ওলিউল্লাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৬ জুলাই বিকেলে মামলার আসামিরা শহর বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। এ ঘটনায় শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে ১৫০ জনের নাম উল্লেখ করে বিস্ফোরকসহ পেনাল কোডে একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ২৫০ জন। আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বগুড়া শহর আওয়ামী লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শহর আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দসহ আরও অনেকে। এই মামলায় আসামিদের তালিকায় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।