ads
ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় নর্দান অটো রাইস মিলে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

পাটের বস্তা ব্যবহার না করায় বগুড়ার শাজাহানপুরে নর্দান অটো রাইস মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

২৪ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলার ওমরদিঘী নর্দান অটোরাইস মিলে চাল সংরক্ষণে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করার আপরাধের এই জরিমানা আদায় করেন।

অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।

এসময় উপস্থিত ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম, এস আই মোসলেম উদ্দিন।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন- ২০১০ অনুযায়ী রাইস মিলে পাটের বস্তা ব্যবহার করতে হয়। নর্দান অটো রাইস মিল আইন না মেনে পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম জানান, পরিবেশ সুরক্ষায় উপজেলার বিভিন্ন স্থানে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।