ads
ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২৬, ২০২৪ ৬:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার আদমদীঘিতে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম রশি, হাসুয়া, বাঁশের লাঠি, ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও করাত উদ্ধার করা হয়। শনিবার দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার গোপালপুর নয়াপাড়া গ্রামের মৃত ফকির শেখের ছেলে মনোয়ার হোসেন (২৯), বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌহমুহনি বানিয়াদীঘি গ্রামের বাবু প্রামানিকের ছেলে নয়ন ইসলাম (২৫) ও বগুড়া সদর উপজেলার গোদারপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে নুর আলম (২৪)।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, শুক্রবার রাতে উপজেলার কুন্দগ্রাম ইউপির চেচুয়া গ্রামের বানিয়া পুকুর নামক স্থানে কুন্দগ্রাম-চৌহমুহনি পাকা রাস্তার উপর বেশ ক’জন ডাকাত দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৩ জন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে থেকে ডাকাতির প্রস্তুতির সরঞ্জাম ১টি রশি, ২টি হাসুয়া, ৩টি বাঁশের লাঠি, ৭টি ছোট-বড় ধারালো হ্যাঁকসো ব্লেড ও একটি করাত এবং ব্যাগ উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।