বগুড়ায় ট্রেনে কাটা পরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল পৌণে ৫টার দিকে গাবতলী উপজেলার সোন্দাবাড়ী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম ছামিতুন বেওয়া। তিনি সারিয়াকান্দি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত সিরাজুল ইসলাম প্রাং এর স্ত্রী । এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল।
পুলিশের এই কর্মকর্তা জানান, রেললাইনের উপর দিয়ে যাওয়ার সময় বগুড়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনের ধাক্কা লেগে ঘটনাস্থলেই ছমিতুন বেওয়া মারা যান। সংবাদ পেয়ে স্বজনরা এসে লাশ শনাক্ত করেন। পরে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


