ads
ঢাকাবৃহস্পতিবার , ১২ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ট্যাংক বিস্ফোরণে ৪ শ্রমিক নিহত

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ১২, ২০২৪ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শেরপুরে মজুমদার প্রোডাক্ট লিমিটেডে তেলের লাইন মেরামতের সময় ওয়েল্ডিংয়ের আগুন ট্যাংকে পড়ে বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. ইমরান, মোহাম্মদ সাঈদ, মো. রুবেল, মো. মনির। তারা সবাই নীলফামারী জেলার সৈয়দপুর অফিসার্স কলোনির বাসিন্দা।

ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) লালন হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের মজুমদার প্রোডাক্ট লিমিটেডের তেলের লাইন মেরামত করছিলেন শ্রমিকরা। এসময় ওয়েল্ডিংয়ের আগুনের ফুলকি তেলের ট্যাংকির ভেতরে প্রবেশ করলে বিস্ফোরণ হয়। এসময় বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

বগুড়া শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, তেলের ট্যাংক বিস্ফোরণে চার শ্রমিক নিহতের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।