ads
ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় জিয়াবাড়ি পরিদর্শনে যুক্তরাজ্য বিএনপির সভাপতি

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২৪ ৯:০০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি পরিদর্শন করেছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা এম এ মালেক। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পরিদর্শনে গেলে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন, সাবেক এমপি আলহাজ্ব রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, ড্যাব বগুড়ার সভাপতি শাহ মোঃ শাহজাহান আলী, জেলা বিএনপি নেতা শেখ তাহাউদ্দিন নাইন, নশিপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল বারী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার প্রমুখ।

এর আগে এম এ মালেক বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রী কলেজ, শহীদ জিয়া রেড ক্রিসেন্ট মাতৃসদন ও শিশু কল্যাণ কেন্দ্র এবং জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন করেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।