ads
ঢাকাবুধবার , ১১ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে খুন, আহত স্ত্রী

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ১১, ২০২৪ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

বগুড়া শহরের জয়পুরপাড়ায় বখাটেদের ছুরিকাঘাতে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রানা মিয়া। তিনি ওই এলাকার মৃত আজিজার রহমানের ছেলে ও পেশায় একজন লোহা ব্যবসায়ী। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা বেগমও আহত হয়েছেন। তিনি বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রানা মিয়ার ভাতিজা মুর্তোজা বলেন, ‘রবিবার রাতে এলাকায় ভাড়া নিয়ে এক রিকশাচালকের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় আমার চাচার। এ সময় চাচার পক্ষ নিয়ে স্থানীয় কয়েক বখাটে ওই রিকশাচালককে মারধর করে। পরে আবার ওই রিকশাচালক তার লোকজন নিয়ে ওই যুবকদের পাল্টা মারধর করেন। এরপর ওই যুবকরা চাচার কাছে বিবাদে জড়ানোর পাওনা হিসেবে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা না দেওয়ায় আমার চাচা ও চাচিকে বখাটেরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে আমার চাচা মারা যান এবং গুরুতর আহত হন চাচি।’

এসআই আব্দুর রহিম জানান, মরদেহ শজিমেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।