ads
ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় চাঁদাবাজি করতে গিয়ে আতাবাহিনীর সদস্য গণপিটুনিতে নিহত

সজল শেখ, বগুড়া প্রতিনিধি
আগস্ট ৩১, ২০২৪ ১২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় চাঁদাবাজি করতে যেয়ে আলোচিত আতাবাহিনীর এক সদস্য গণপিটুনিতে নিহত হয়েছেন। শুক্রবার রাতে কাহালু উপজেলার শিবা কলমা হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিব হোসেন। সে পরিশেষ পূর্বপাড়া এলাকার মৃত সামসুল হকের ছেলে। এছাড়াও সে একাধিক মামলার আলোচিত সন্ত্রাসী আতাবাহিনীর সদস্য ছিলেন। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার উপ-পরিদর্শক আলেফ উদ্দিন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, শিবা কলমা হিন্দুপাড়া এলাকার ফনিন্দ্রনাথের মেয়ের সাথে বিপুলের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু বিপুলের সাথে বিয়ে না দিয়ে ফনিন্দ্র তার মেয়ে অন্যত্র বিয়ে দেন। এর মধ্যে ওই মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে বেড়াতে আসে। খবর পেয়ে সন্ত্রাসী আতাসহ ৭/৮ জনকে সাথে নিয়ে বিপুল ওই মেয়ের বাড়িতে যায়। সেখানে যেয়ে তারা ফনিন্দ্র এর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। পরে ফনিন্দ্র দুই হাজার টাকা দিতে রাজি হয়। এটা শুনে আতা বাহিনীর লোকজন আশেপাশের বাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এসময় শাখা নামে এক ব্যক্তি যেয়ে প্রতিবাদ করলে তাকে আতাবাহিনীর সবাই মিলে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এসময় এলাকাবাসী সবাই একত্রিত হয়ে আতাবাহিনীর সবাইকে প্রতিহত করতে যায়। পরে সবাই পালিয়ে গেলেও রাকিবকে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়। এতে রাকিবের মৃত্যু হয়।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।