ads
ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় গৃহবধু খুন, দেবরসহ দুজন গ্রেফতার

বগুড়া ব্যুরো
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার কাহালুতে জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে মারপিটে রওশন আরা (৫০) নামের এক গৃহবধু খুন হয়েছে।

এ ঘটনায় সোমবার (২৩ জুলাই) সকালে নিহত গৃহবধুর দেবর আঃ মজিদ শেখ (৫০) ও তার ছেলে রাসেদুল ইসলাম শেখকে (২১) গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত রোববার বেলা আড়াইটার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বানিয়াদিঘী গ্রামের মৃত আঃ রহমানের ছেলে মোঃ সেকেন্দার আলী শেখ ও তার ছোট ভাই আঃ মজিদ শেখের মধ্যে বাড়ির জায়গা নিয়ে ঝগড়ার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সেকেন্দার আলী শেখের ছেলে খোকন ও স্ত্রী রওশন আরা এগিয়ে আসলে আঃ মজিদ ও তার লোকজন তাদের সবাইকে মারপিট করলে গুরুত্বরভাবে আহত হন রওশন আরা। তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় রোববার রাতে সেকেন্দার আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে সোমবার সকালে মজিদ ও তার ছেলে রাসেদুলকে গ্রেফতার করে পুলিশ।

কাহালু থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান জানান, এঘটনা জানার পর পরই আমরা তাৎক্ষণিকভাবে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি এবং অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেফতার করি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।