ads
ঢাকাসোমবার , ২১ অক্টোবর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় একসাথে ৪ কন্যা সন্তানের জন্ম

বগুড়া প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৪ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ায় এক সাথে ৪ সন্তানের জন্ম দিয়েছেন অনন্যা মোদক নামের এক নারী। ২১ অক্টোবর (রোববার) রাতে শহরের একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ৪ কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

অনন্যা মোদাক ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার চা দোকানি রতন মোদকের স্ত্রী।

অনন্যা মোদকের পরিবারের সাথে কথা বলে জানা যায়, রতন মোদকের সঙ্গে ২০১৮ সালের অক্টোবর মাসে বিয়ে হয় অনন্যা মোদকের। তবে শারীরিক নানা জটিলতায় অর্ধযুগ ধরে নিঃসন্তান ছিলেন এই দম্পতি পরে চিকিৎসকের তত্ত্বাবধানে ৯ মাস আগে অন্তঃসত্ত্বা হন অনন্যা৷ তারপর থেকে বগুড়া গন্ডগ্রামে এক আত্মীয়ের বাসায় থেকে চিকিৎসা নেন। আল্ট্রাসোনোগ্রাফি করায় আগে থেকেই ৪ সন্তানের আগমনের খবর জানতো পরিবার। তাই একসঙ্গে ৪ নবজাতকের জন্মের খবরে স্বজনদের মধ্যে বইছে আনন্দের জোয়ার।

এ ব্যাপারে ডা. চিত্রলেখা কুন্ডু বলেন, সিজারের পর অনন্যা ও তাঁর ৪ নবজাতকই সুস্থ আছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী শুক্রবার তারা বাড়িতে যেতে পারবেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।