ads
ঢাকাবুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

বগুড়ায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড়ে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ২৫ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০ টার দিকে মরদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

অফিসার ইনচার্জ জানান, বুধবার সকাল ৭টায় স্থানীয় ইউনিয়নের এক গ্রাম্য পুলিশের মাধ্যমে তিনি খবর পান। পরে তিনি পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে এক ব্যক্তির মরদেহ কড়ই গাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার পরনে ছিল পাজামা ও পাঞ্জাবি।

মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয় এবং ময়নাতদন্তের জন্য শজিমেকে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।