বগুড়া সদরের নামাজগড় ডালপট্টি এলাকায় ঋতিকা গুপ্তা (২০) নামে এক তরুণী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার দিবাগত রাতে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন।
তিনি ডালপট্টিএলাকার বাদল গুপ্তার মেয়ে।
আত্মহত্যার আগে ঋতিকা তার ফেসবুক পোস্টে ‘ভালো থাকুক বেইমানরা’ স্ট্যাটাস দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাত ১১টার দিকে ঋতিকা তার নিজ বাড়িতে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে তার মামাতো বোনকে ফোন দিয়ে জানায় তিনি গ্যাস ট্যাবলেট সেবন করেছেন।
পরে বিষয়টি পরিবারের সদস্যরা জানলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ৯টার দিকে তিনি মারা যান।
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


