ads
ঢাকাসোমবার , ১০ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

প্রকাশ্যে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির, শুরু প্রকাশনা উৎসব

জাককানইবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ১০, ২০২৫ ৩:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা প্রথমবারের মতো প্রকাশ্যে কার্যক্রম পরিচালনা শুরু করেছে। সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিনব্যাপী প্রকাশনা উৎসব-২০২৫ আয়োজন করেছে তারা।

রবিবার (৯ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে উৎসবের সূচনা হয়। আয়োজনে শিবিরের বিভিন্ন প্রকাশনা, ইসলামি সাহিত্য, ক্যালেন্ডার, ডায়েরি এবং বিশেষভাবে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার স্থান পেয়েছে। উদ্বোধনের পর থেকেই শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আগ্রহ লক্ষ্য করা গেছে।

এক শিক্ষার্থী প্রকাশনা উৎসব ঘুরে নিজের অভিমত জানিয়ে বলেন, “এখানে বিভিন্ন ইসলামি বই ও প্রকাশনা পাওয়া যাচ্ছে, যা জ্ঞানের পরিধি বাড়াতে সহায়ক হবে। এমন আয়োজন ভবিষ্যতেও হলে উপকৃত হবো।”

উৎসবের অন্যতম আয়োজক ও শিবিরকর্মী অর্থনীতি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী সাদ কবির বলেন, “গত ১৫ বছরে আমরা প্রকাশ্যে কাজ করার সুযোগ পাইনি। এবার শিক্ষার্থীদের সামনে আমাদের সংগঠনকে তুলে ধরতে পারছি। ছাত্ররাজনীতির গণ্ডির বাইরে শিবির যে একটি আদর্শিক ও সাংগঠনিকভাবে ব্যতিক্রমধর্মী সংগঠন, সেটিই উপস্থাপন করা আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য, নজরুল বিশ্ববিদ্যালয়ে এই প্রথমবারের মতো প্রকাশ্যে ছাত্রশিবিরের এমন আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয় শাখার আনুষ্ঠানিক কমিটি এখনো প্রকাশ করা হয়নি।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।