ads
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

পহেলা এপ্রিল থেকে পুনরায় নিটার ছাত্র ও ছাত্রী হোস্টেলে চালু হচ্ছে ডাইনিং ব্যবস্থা

নিটার প্রতিনিধি
মার্চ ১৪, ২০২৬ ১২:২১ অপরাহ্ণ
Link Copied!

সাভারের ন্যাশনাল ইন্সটিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিসার্চ (নিটার) -এ আগামী পহেলা এপ্রিল থেকে পুনরায় ছাত্র ও ছাত্রী উভয় হোস্টেলে ডাইনিং ব্যবস্থা চালু হতে যাচ্ছে। শিক্ষকদের তত্ত্বাবধানে এবং শিক্ষার্থীদের পরিচালনায় এই ডাইনিং কার্যক্রম পরিচালিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।

ডাইনিং পরিচালনার জন্য প্রয়োজনীয় হাঁড়ি-পাতিলসহ যাবতীয় আনুষঙ্গিক সামগ্রীর খরচ নিটার প্রশাসন বহন করবে। তবে কাঁচাবাজার, মুদিবাজার এবং রান্না সংশ্লিষ্ট অন্যান্য বাজারের খরচ শিক্ষার্থীদের বহন করতে হবে। এর ফলে শিক্ষার্থীরা বাইরের তুলনায় তুলনামূলক কম খরচে স্বাস্থ্যসম্মত ও পুষ্টিগুণসম্পন্ন খাবার গ্রহণের সুযোগ পাবে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

ডাইনিং ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ইতোমধ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। এতে হোস্টেল সুপার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন এবং সহ-সভাপতি ও হিসাব-রক্ষক হিসেবে যথাক্রমে এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন চতুর্থ বর্ষের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শেখ সোহান ও মিঠুন চন্দ্র দাস মিঠু।

ডাইনিং ব্যবস্থার বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও পুষ্টির দুটি বিষয়ই বিবেচনায় রেখে ডাইনিং ব্যবস্থা পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আশা করছি যে, সকল শিক্ষার্থীর সহযোগিতায় এই উদ্যোগ সফলভাবে পরিচালিত হবে। শিক্ষার্থীদের খাবারে একঘেয়েমি দূর করতে ইতোমধ্যে একটি খাবারের চার্ট প্রস্তাব করা হয়েছে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়েও সর্বদা বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি একটি স্বচ্ছ হিসাব ব্যবস্থাও চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা সার্বক্ষণিক ডাইনিংয়ের খরচের হিসাব মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পারবেন এবং প্রতি মাসের সকল আয়-ব্যয়ের হিসাব পরবর্তী মাসের এক তারিখের মধ্যে হোস্টেলের নোটিশ বোর্ডেও প্রকাশ করা হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।