ads
ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবির কোষাধ্যক্ষের পদত্যাগ

মেহেদী হাসান রনি (নোবিপ্রবি প্রতিনিধি)
আগস্ট ১১, ২০২৪ ১২:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর পদত্যাগ করেছেন।রোজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় তিনি নিজেই সংবাদ লাইভকে বিষয়টি নিশ্চিত করেন।

অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর জানান, ‘পারিবারিক ও ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগ হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি । বিষয়টি তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও অবহিত করেছেন’।

ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বর্তমানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান। এছাড়াও তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০২৩ সালের ১৬ মার্চ রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুরকে নোবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে গত শুক্রবার (৯ আগস্ট) রাতে ভিসিসহ তার প্রশাসনিক কর্মকর্তাদের শনিবার বিকেল ৪টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোবিপ্রবির সমন্বয়করা। তারা আরও বলেন যদি তারা উক্ত সময়ের মধ্যে যদি তারা পদত্যাগ না করেন তবে তাদের সবাইকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণার হুমকি দেওয়া হয়।

পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টরসহ নয়জন পদত্যাগপত্র জমা দেন। তবে উপাচার্য প্রফেসর ড. দিদারুল আলম, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকি এবং রেজিস্ট্রার জসিম উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা এখনো পদত্যাগ করেননি। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন চলমান রয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।