ads
ঢাকাশনিবার , ৬ জুলাই ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নোবিপ্রবিতে অনুষ্ঠিত হয়েছে উচ্চশিক্ষায় স্কলারশিপ শীর্ষক ওয়েবিনার

নোবিপ্রবি প্রতিনিধি
জুলাই ৬, ২০২৪ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্র বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের অন্যতম পছন্দের জায়গা। সেখানে পড়তে যাওয়া যেমন অনেকের স্বপ্ন তেমনি অনেকের মাঝে কাজ করে ভয় ও সংশয়। শিক্ষার্থীদের মাঝে বিদ্যমান এই ভয় দূর করতে এবং যুক্তরাষ্ট্রে স্কলারশিপ এর আদ্যোপান্ত নিয়ে ‘সিকিউরিং স্কলারশিপ ফর ইউএসএ স্টাডিজ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

শুক্রবার (৫ জুলাই) অনলাইন প্লাটফর্মে নোবিপ্রবির ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের ফিমস ক্যারিয়ার ক্লাবের আয়োজনে উক্ত ওয়েবিনার অনুষ্ঠানে অংশগ্রহণ করে দেশের ৩৫ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

উক্ত ওয়েবিনারে ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মাইনুদ্দিন পাঠান। এছাড়া উচ্চশিক্ষার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বক্তব্য রাখেন ফিসারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান এবং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন।

ওয়েবিনারে কিনোট স্পিকার হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস এর সহযোগী অধ্যাপক এবং জিআইএস গ্রাজুয়েট স্টাডিজ প্রোগ্রামের ডিরেক্টর ড. মোহাম্মদ তৌহিদুর রহমান।

উক্ত আলোচনায় ড. মোহাম্মদ তৌহিদুর রহমান যুক্তরাষ্ট্রে সহজে স্কলারশিপ পাওয়ার বিভিন্ন উপায়-উপকরণ নিয়ে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “ আমাদের দেশের শিক্ষার্থী যারা যুক্তরাষ্ট্রে পড়তে আসতে চায় তাদের মধ্যে সবচেয়ে বেশি যে প্রতিবন্ধকতা কাজ করে তা হচ্ছে ভয়। টপ একটা দেশে আবেদন করলে হবে কিনা এটি নিয়ে সংশয় থাকে। এক্ষেত্রে আমার উপদেশ থাকবে ভয়কে দূর করে সাহস নিয়ে আবেদন করতে হবে।”

বক্তব্যে তিনি আরও বলেন, “ভালো স্কলারশিপ পেতে হলে এপ্লিকেশন যতটুকু সম্ভব পারফেক্ট হতে হবে। এক্ষেত্রে জিআরই (GRE) স্কোর যত এগিয়ে থাকবে স্কলারশিপে ফান্ডিং পেতে তত এগিয়ে থাকা যাবে। রিলেভ্যান্ট বিষয়ে বিভিন্ন পাবলিকেশন বা ইন্টার্নিশিপ থাকলে সেটি উল্লেখ থাকতে হবে। সহ-শিক্ষা কার্যক্রমের মধ্যে রিসার্চ বিষয়ে অভিজ্ঞতা স্কলারশিপ পেতে অন্যদের চেয়ে এগিয়ে রাখবে।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।