ads
ঢাকাবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নেত্রীর গোপন ভিডিও ভাইরাল: ময়মনসিংহ যুব মহিলা লীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

ময়মনসিংহ প্রতিনিধি
মে ৯, ২০২৪ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

ঈশ্বরগঞ্জ উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং জেলা যুব মহিলা লীগের সদস্য রানী মালার গোপন ভিডিও ভাইরাল হয়েছে। এর প্রতিবাদে সোমবার ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ওই নারী।

এর আগে উক্ত ঘটনার প্রতিকার চেয়ে গত বৃহস্পতিবার ময়মনসিংহের সাইবার ট্রাইবুন্যালে ৬ জনকে আসামি করে একটি মামলা করেছেন বলে জানান, বাদীর আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান জানান।

মঙ্গলবার (৭ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি আলেয়া সারোয়ার ডেইজি ও সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলির স্বাক্ষরিত দুই লাইনের এক বিজ্ঞপ্তিতে এই কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটি বিলুপ্তি ঘোষণা করা হলো।

এদিকে গোপন ভিডিও ভাইরাল ঘটনায় গত ৬ মে ময়মনসিংহ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ভুক্তভোগী রানী মালা জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক স্বপ্না খন্দকারকে দায়ী করেন।

সংবাদ সম্মেলনে রানী ইসলাম বলেন, ‘আমার মতো অনেক নারী স্বপ্না খন্দকারের ষড়যন্ত্র ও প্রতারণার শিকার। কিন্তু ভয়ে কেউ স্বপ্নার বিরুদ্ধে মুখ খুলতে চায় না। রাজনীতির আড়ালে এ ধরনের অপরাধের মাধ্যমে বিভিন্ন লোককে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়াই স্বপ্না খন্দকারের পেশা ও নেশা। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।