ads
ঢাকাবুধবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নির্বাচনের মাধ্যমে গোবিপ্রবি ছাত্রদলের সভাপতি শুভ, সম্পাদক বিদ্যুৎ নির্বাচিত

গোবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি গঠনের লক্ষ্যে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিএসই বিভাগের শিক্ষার্থী দুর্জয় শুভ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম বিদ্যুৎ।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ২৫ ফেব্রুয়ারি দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ভোট গ্রহণ করা হয়। এতে মোট ২১৬ জন ভোটার অংশ নেন।

নির্বাচনে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাছুদ রানা রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার ও মো. ওমর ফারুখ মামুন।

ফলাফল ঘোষণার পর জানা যায়, সভাপতি পদে দুর্জয় শুভ ৮০ ভোট, সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম বিদ্যুৎ ১১৮ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে ফারুখ খন্দকার ৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।