ads
ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে হলের নতুন নাম বিদ্রোহী ও শিউলিমালা

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মার্চ ১, ২০২৫ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের নামে থাকা দুই আবাসিক হলের নাম পরিবর্তন করা হয়েছে। ছাত্রদের ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ হলের নাম পরিবর্তন করে ‘বিদ্রোহী’ হল ও ছাত্রীদের ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব’ হলের নতুন নামকরণ করা হয়েছে ‘শিউলিমালা’ হল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ৮৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোঃ মিজানুর রহমান।

এ বিষয়ে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাতুল বলেন, “হল দুটির নাম পরিবর্তন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। শেখ পরিবারের নামে বিশ্ববিদ্যালয়ের হল থাকা আমরা মেনে নিতে পারিনি। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের নামে হল দুটির নামকরণ করায় প্রশাসনকে ধন্যবাদ জানাই।”

বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরাও এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নজরুল বিশ্ববিদ্যালয়ে কবি নজরুলের সাহিত্যকর্মের প্রতিফলন থাকা উচিত, যা নতুন নামকরণে সম্ভব হয়েছে।

এছাড়াও, শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ধ্বংসাবশেষ সম্বলিত ‘বঙ্গবন্ধু স্কয়ার’-এর নাম পরিবর্তন করে ‘জুলাই-২৪ স্কয়ার’ রাখা হয়েছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।