ads
ঢাকাসোমবার , ১৬ অক্টোবর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে স্মার্ট কর্মসংস্থান মেলা অনুষ্ঠিত

Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘স্মার্ট কর্মসংস্থান মেলা-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মঞ্চে মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর।

অনুষ্ঠামটির সভাপতিত্ব করেন লার্নিং এন্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের পরিচালক (উপসচিব) মো. হুমায়ুন কবির। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আতাউর রহমান ও রেজিষ্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবীর। স্বাগত বক্তব্য দেন প্রকল্পটির উপ-প্রকল্প পরিচালক মো. শরিফুল ইসলাম এবল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, আজকের যুগ আইটিতে শিক্ষিত হবার যুগ। আজকে নিরক্ষরতার সংজ্ঞা পাল্টে গেছে। নিরক্ষরতার ক্ষেত্রে আইটি লিটারেসিও এখন বিবেচনা করা হয়। আমরা শিক্ষার্থীদের কোনো দিক থেকে পিছিয়ে রাখতে চাই না। শিক্ষার্থীদের আইটি কেন্দ্রীক জড়তা কাটাতে হবে। শুধু বিজ্ঞানের ছাত্র-ছাত্রীরা নয়, যারা বাংলা, দর্শন, ইতিহাসে পড়ছে তাদেরও আইটিতে দক্ষ হতে হবে। নাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো।

তিনি আরো বলেন, সারা পৃথিবী আজ গ্রামে পরিণত হয়েছে। গ্রামে পাশের বাড়িতে কিছু হলে সেই খবরটা যেমন দ্রুত চলে আসে, ঠিক তেমনি সারা পৃথিবীর খবর আজ আমরা ঘরে বসেই জানতে পারছি৷ শুধু খবর জানার মধ্যেই সীমাবদ্ধ নয়, আজ আমরা পৃথিবী জুড়েই কানেক্টিভিটি বা যোগাযোগ স্থাপন করতে পারছি।

মেলায় অংশ নেওয়া দেশের প্রথম সারির ১৪টি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা তাদের পছন্দমতো আবেদন ও পরামর্শের সুযোগ পায়। পাশাপাশি পাঁচজন ফ্রিল্যান্সারের সফলতার গল্প এবং মুক্ত আলোচনা পর্বও অনুষ্ঠিত হয়। এছাড়াও শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ফ্রিলান্সিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ সুজন আলী।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।