ads
ঢাকাবুধবার , ২৩ আগস্ট ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে “একবিংশ শতাব্দীতে মার্কেটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

ক্যাম্পাস প্রতিনিধি
আগস্ট ২৩, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের আয়োজনে “একবিংশ শতাব্দীতে মার্কেটিং” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. সৌমিত্র শেখরের। সেমিনারে মূলবক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মীজানুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, মার্কেটিং বিভাগটি খুবই নবীন। এই বিভাগের শুরু থেকেই আমি আছি। তাই এই বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে আমার বিশেষ সম্পর্ক। এখানে আমি একইসঙ্গে উপাচার্য ও বিভাগের শিক্ষক। এই বিভাগকে তাই আমি নিজের বিভাগ মনে করি। বিভাগের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।

তিনি আরও বলেন, মার্কেটিং বিভাগ একসময় নজরুল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সেরা বিভাগ হবে। সেদিন খুব বেশি দূরে নয় যেদিন মার্কেটিং বিভাগের নাম শুনে এখানে শিক্ষার্থীরা ভর্তি হতে আসবেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জীসহ অন্যরা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।