বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আগামী ৮ ও ৯ এপ্রিল দুই দিন সব ধরনের ক্লাস ও ক্লাস টেস্ট পরীক্ষা বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম হিসেবে নিয়মিত ক্লাসসমূহ বন্ধ থাকবে।
তবে পূর্বনির্ধারিত সকল পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
নিউজের জন্য: news.sangbadlive24@gmail.com