ads
ঢাকামঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ডুয়েটে দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন

জোবায়েদ হোসেন, ডুয়েট প্রতিনিধি
মার্চ ৩১, ২০২৬ ১১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের অধীন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড এডুকেশন পলিসি ল্যাব উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) ডুয়েটের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। ইউজিসির হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রজেক্টের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মো. আবদুর রহমান ফরহাদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইউএটিএফএস-এর চেয়ারপারসন অধ্যাপক ড. মো. শওকত ওসমান, বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামাল-আল-হাসান, মানবিক ও সামাজিক বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোছা. তহুরা পারভীন।

প্রধান অতিথির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বর্তমানে অ্যাকাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুল। পাঠদান, গবেষণা, মূল্যায়ন ব্যবস্থা এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে এআই এমন এক রূপান্তর এনেছে, যা আমাদের প্রচলিত অ্যাকাডেমিক চিন্তাধারাকে নতুনভাবে সংজ্ঞায়িত করছে। আমরা এখন পঞ্চম শিল্পবিপ্লবের দ্বারপ্রান্তে। চতুর্থ শিল্পবিপ্লবের অর্জনসমূহ ধরে রেখে পঞ্চম শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে শিক্ষাখাতের বৈশ্বিক লক্ষ্য অর্জনে সর্বস্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহারের বিকল্প নেই। ডুয়েটের কারিকুলাম, অ্যাকাডেমিক, প্রশাসনিকসহ সকলক্ষেত্রে পর্যায়ক্রমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আত্মীকরণের মাধ্যমে আমরা দেশের শিক্ষাব্যবস্থাকে আরও গতিশীল, অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করে তুলতে সক্ষম হবো, ইনশাআল্লাহ।’

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।