টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী পেশাজীবীদের জন্য Texbot_Hub আয়োজন করতে যাচ্ছে একটি বিশেষ ওয়ার্কশপ। “Navigating Your Career Path: Insights from Industry Experts” শীর্ষক এই ওয়ার্কশপটি আগামী ২৬ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৮:৩০ টায় গুগল মিট প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে।
এই ওয়ার্কশপে টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হবে। অংশগ্রহণকারীরা শিল্পের মৌলিক ধারণা, মিল ও কারখানায় ক্যারিয়ার পাথ নির্ধারণ, প্রয়োজনীয় দক্ষতা উন্নয়ন, নেটওয়ার্কিং, চাকরি খোঁজার কৌশল এবং বাস্তব কাজের অভিজ্ঞতা সম্পর্কে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
ওয়ার্কশপে উপস্থিত থাকবেন দুইজন খ্যাতিমান শিল্প বিশেষজ্ঞ। মোঃ জাকারিয়া আলম জিকু, যিনি TECN-এর লেকচারার এবং ফ্যাব্রিক টেকনোলজিস্ট ও শিফট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। আরেকজন বিশেষজ্ঞ এস. এম. রাশেদুর রহমান সেতু, যিনি LF ফ্যাশন, Li & Fung-এর সিনিয়র প্রোডাক্ট ডেভেলপার। তাদের দীর্ঘ অভিজ্ঞতা এবং জ্ঞান ওয়ার্কশপের অংশগ্রহণকারীদের জন্য হবে অত্যন্ত মূল্যবান।
ওয়ার্কশপ শেষে অংশগ্রহণকারীরা একটি সার্টিফিকেট পাবেন, যা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে। উল্লেখ্য, এই ওয়ার্কশপে অংশগ্রহণ করতে কোনো রেজিস্ট্রেশন প্রয়োজন নেই এবং এটি সবার জন্য উন্মুক্ত।
Texbot_Hub-এর এই উদ্যোগ টেক্সটাইল শিল্পে ক্যারিয়ার গড়তে আগ্রহী পেশাজীবীদের দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।


