ads
ঢাকাসোমবার , ৫ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে শিক্ষার্থীদের হলে প্রবেশ

ডেস্ক নিউজ
আগস্ট ৫, ২০২৪ ২:০১ পূর্বাহ্ণ
Link Copied!

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তালা ভেঙে হলে প্রবেশ করেন শিক্ষার্থীরা। গত রোববার (৪ আগস্ট) আনুমানিক বিকেল চারটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীরা মীর মশাররফ হোসেন হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

বেলা সাড়ে তিনটার দিকে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে হলে প্রবেশের বিষয়ে একটি মতবিনিময় সমাবেশ করেন। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে যান এবং হলের তালা ভেঙে প্রবেশ করেন।

এছাড়াও মীর মশাররফ হোসেন হল সহ বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, শেখ হাসিনা হল, রোকেয়া হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের তালা ভেঙে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হল খুলে দেওয়ার জন্য গতকাল আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলাম,তবে প্রশাসন হল খুলে দেয়নি। আমাদের হলে আমরা থাকতে চাই। হল বন্ধ থাকবে কেন? আমাদের হলে আমরাই থাকব।

এর আগে সকাল থেকে হল খোলাসহ চার দফা দাবিতে আন্দোলন করছিল শিক্ষার্থীরা।

দাবিগুলো হলো:

১. আজকের মধ্যেই হল খুলতে হবে।

২. শিক্ষার্থীদের ওপর হামলার বিচার করতে হবে।

৩. গেরুয়াতে স্থায়ী প্রচীর ও গেইট নির্মাণ করতে হবে।

৪. আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যয় বহন করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।