পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি প্রকাশিত হয়েছে।
গত ৩ মার্চ (সোমবার) ব্যবস্থাপনা বিভাগের তৌসিফ আহম্মেদ তন্ময়কে সভাপতি এবং একই বিভাগের হুমায়ুন কবীরকে সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের আদিবা হক মিলাকে সাংগঠনিক সম্পাদক করে সর্বোমোট ৪৩ সদস্যবিশিষ্ট এ কমিটিকে আগামী ১ বছরের জন্য গ্রীন ভয়েস-কেন্দ্রীয় পরিষদ থেকে প্রণয়ন করা হয়।
২০০৫ সালের কেন্দ্রীয় সমন্বয়ক মোঃ আলমগীর কবিরের হাত ধরে যাত্রা শুরু করে গ্রীন ভয়েস। প্রথম দিকে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েকজন তরুণ শিক্ষার্থীদের নিয়ে পথচলা শুরু করে সংগঠনটি। পরিবেশ সচেতনতার পাশাপাশি সংগঠনটি সমাজসেবামূলক বিভিন্ন কর্মকান্ডে প্রশংসনীয় ভূমিকার জন্য দিন দিন তরুণ ছাত্র ও যুবসমাজের কাছে জনপ্রিয় হয়ে ওঠেছে।বর্তমানে দেশের প্রায় অধিকাংশ জেলা ও বিশ্ববিদ্যালয় গুলোতে সংগঠনটির কার্যক্রম চলমান।
গ্রীন ভয়েস – জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবগঠিত কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন, সহ-সভাপতি মোঃ সারোয়ার হোসেন সজিব, সহ-সভাপতি মোঃ নাহিদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো সাফিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ এবনে অহিদ, সাংগঠনিক সম্পাদক আদিবা হক মিলা, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রিমন, সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর,প্রচার ও প্রকাশনা সম্পাদক সজরুল ইসলাম, উপ-প্রচার সম্পাদকঃ শাহ নেওয়াজ আহামেদ আকাশ, দপ্তর সম্পাদক মো: শাকিল মিয়া, উপ-দপ্তর সম্পাদক ফয়সাল আহমেদ ইফতি, কোষাধ্যক্ষ রিফা তানবিন, উপ-কোষাধ্যক্ষ মো.রকিবুল ইসলাম, নারী ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদিয়া আফরিন রিসা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো: উমর আলী, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো আশফাক হাসান, সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অপি আজাদ স্বর্না, সহ-সাহিত্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো হাসিফ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শায়লা আক্তার কনা, সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তাসমিয়া ইয়াছমিন মুমু, আপ্যায়ন বিষয়ক সম্পাদকঃ চাঁদনী আক্তার রিয়া, সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক জেমিমা সুলতানা, অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মাকসুদা নাইমা জান্নাত ,সহ-অনুষ্ঠান বিষয়ক সম্পাদক মীর মিমোশা আলী, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক রাফিদ হাসান অনিক, উপ-ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ সাদেকুর রহমান সাদেক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জান্নাতুল আদন,সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনজামামউল হক, আইন বিষয়ক সম্পাদক আবদুল হামিদ, সহ-আইন বিষয়ক সম্পাদক মোঃ শিহাব সরকার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: সজীব, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ আতিব্য হাসান আভি, পরিবেশ বিষয়ক সম্পাদক রৌশন আরমান খান আদিব, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক অর্পণ চাকলাদার।
কার্যনিবাহী সদস্য, মোঃ তৌহিদুল ইসলাম,সাহেব আলী,শায়লা হক শান্তা, মোঃ আশানুর রহমান, সুপ্তি খাতুন, মির্জা পিয়াস আহামেদ, সাবরিনা সুলতানা প্রিয়া।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে প্রশ্ন করলে জাবিপ্রবি শাখার নব সভাপতি তৌসিফ আহমেদ বলেন,” শিক্ষার্থীদের মেধা,মনন ও নেতৃত্ব বিকাশে আমাদের সংগঠন কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।শিক্ষার্থীদের ও মানুষদের পরিবেশ সচেতন করে গ্রীন ক্যাম্পাস গড়ে তোলার লক্ষে আমরা কাজ করব।”
সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন,”পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক স্বেচ্ছাসেবামূলক সকল কর্মকান্ডে আমরা কার্যকর ভূমিকা রাখতে পারবো। আমি সমস্ত সদস্যদের সহযোগিতা ও সমর্থন কামনা করি যাতে আমাদের উদ্যোগ সফল হয়।এই দায়িত্ব পালন করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং সর্বাত্মক চেষ্টা করবো।’


