ads
ঢাকামঙ্গলবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জাবিপ্রবিতে গ্রীন ভয়েসের সদস্য সংগ্রহ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

পরিবেশবাদী সেচ্ছাসেবী সংগঠন গ্রীন ভয়েস, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার নবীন শিক্ষার্থীদের বরণ ও মতবিনিময় সভা আয়োজন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয় একাডেমিক ভবন কনফারেন্স কক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞানের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সমাজকর্মী আতিকুর রহমান।

এ সময় নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল, পরিবেশ বান্ধব শিক্ষা সহায়ক কলম এবং পরিবেশ সচেতনা ও সংরক্ষণ নিয়ে নানা উক্তিময় চিরকুট দিয়ে বরণ করে নেওয়া হয়৷ এরপর গ্রীন ভয়েস ও পরিবেশ সম্পর্কে নবীন শিক্ষার্থীদের মতামত নেওয়া হয়।

গ্রীন ভয়েস, জাবিপ্রবি শাখার অন্যতম সংগঠক তৌসিফ আহমেদ জানান, “গ্রীন ভয়েসের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছি। শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্ব বিকাশে আমাদের সংগঠন কার্যকর ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।” আরেক সংগঠক হুমায়ুন কবীর নবীন শিক্ষার্থীদের উদ্যেশে বক্তব্যে বলেন, “এখানে আমরা পরিবেশ সুরক্ষা ও সামাজিক উন্নয়নে একসঙ্গে কাজ করব। আপনারা আমাদের নতুন শক্তি, এবং আপনারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবেন, এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম সদস্য তৌসিফ, হুমায়ুন, সজীব, নাহিদ, আবিদা, রিমন, মুমু ও রিয়া৷

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।