ads
ঢাকাবৃহস্পতিবার , ৪ সেপ্টেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

জবি ছাত্রী হলের লাইব্রেরিতে বই চুরির মহোৎসব

জবি প্রতিনিধি
সেপ্টেম্বর ৪, ২০২৫ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলের লাইব্রেরিতে যেন বই চুরির মহোৎসব চলছে। বেশ কয়েকদিন ধরেই লাইব্রেরিতে পড়তে যাওয়া শিক্ষার্থীদের বই চুরি হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। এখন পর্যন্ত হারানো বা চুরি হওয়া বইয়ের সংখ্যা অসংখ্য।

দীর্ঘদিন ধরে হলের লাইব্রেরি থেকে বই চুরি হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে হল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনো সাড়া মেলেনি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

কবে চুরির ঘটনাটি ঘটেছে তা নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে একটি অভিযোগপত্রও জমা হয়েছে বলে জানা গেছে। তবে কে বা কারা বই চুরি করছে সে বিষয়ে শিক্ষার্থীরা কিছু জানেন না।

জানা যায়, ছাত্রী হলের শিক্ষার্থীরা হলের তৃতীয় তলা ও চতুর্থ তলায় অবস্থিত লাইব্রেরিতে পড়তে যান। শিক্ষার্থীরা নিজস্ব বই নিয়ে লাইব্রেরিতে পড়তে যান ঠিকই, কিন্তু লাইব্রেরি থেকে বের হয়ে রুমে কিংবা কোনো কাজে গেলেই দেখা যায় বইগুলো আর জায়গামতো নেই। কে বা কারা এগুলো চুরি করছে তা অজানা। শিক্ষার্থীরা এ বিষয়ে হল প্রশাসনের কাছে প্রতিকার চাইলে এবং সিসিটিভি ফুটেজ দেখতে চাইলে প্রশাসনের অনীহা লক্ষ্য করা গেছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, লাইব্রেরি থেকে বই কে চুরি করেছে সে বিষয়ে সেকশন অফিসার ফুটেজ দেখে শনাক্ত করেছিলেন। অভিযোগ রয়েছে যে আনোয়ার সে বিষয়টি জানলেও কোনো ব্যবস্থা নেননি।

লাইব্রেরি থেকে বই চুরি হওয়া সপ্তম তলার শিক্ষার্থী আশা বলেন,
“বইগুলো অনেক দামি, নতুন করে কেনা সম্ভব নয়। লাইব্রেরিতে পড়ে একটু নামাজ পড়তে রুমে এসে আবার গিয়ে দেখি বই নেই। সব সময় সাথে করে বই রুমে আনা সম্ভব হয় না। আমি এ বিষয়ে হলের অফিসে একটি অভিযোগপত্রও জমা দিয়েছি। অনেক দিন যাবৎ ঘুরছি কিন্তু প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।”

হলের দায়িত্বে থাকা সেকশন অফিসার আনোয়ার বলেন,
“অভিযোগ এসেছে কিন্তু আমার তো সময় থাকতে হবে ফুটেজ দেখার। আমারও শরীর আছে, মন আছে। কখন ফুটেজ দেখব? বই দেখে রাখার দায়িত্ব আমাদের না।”

হল প্রভোস্ট অধ্যাপক ড. আনজুম আরা বলেন,
“প্রশাসনের দায়িত্ব না বই পাহারা দেওয়া। মেয়েদেরকে এসে সিসিটিভি দেখতে হবে। লাইব্রেরিতে বই রাখার নিয়ম নেই।”

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।