ads
ঢাকারবিবার , ১০ নভেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কানাইঘাটে নিখোঁজ মুনতাহার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১০, ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর পাঁচ বছরের শিশু মুনতাহা আক্তার জেরিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় পুকুরে পাওয়া যায় তার নিথর দেহ, গলায় রশি পেঁচানো অবস্থায়। পুলিশ জানায়, শিশুটিকে হত্যা করা হয়েছে।

গত ৩ নভেম্বর, বুধবার বিকেল তিনটার পর থেকে মুনতাহা নিখোঁজ ছিল।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল আওয়াল জানান, রবিবার ভোর চারটার দিকে মুনতাহার নিজ বাড়ির পাশের পুকুরে তার দেহ পাওয়া যায়। শিশুটির গলায় রশি পেঁচানো ছিল এবং শরীরে একাধিক ক্ষত চিহ্নও রয়েছে। পুলিশ ধারণা করছে, তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।

মুনতাহা উপজেলার সদর ইউনিয়নের বীরদল গ্রামের বাসিন্দা শামীম আহমদের মেয়ে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।