স্মৃতি অম্লান বাকৃবি, ক্ষণে টানো মোরে,
বন্ধুদের আড্ডা, আহা! ব্রহ্মপুত্র পাড়ে;
কেআর মার্কেট, হল, জব্বারের মোড়ে!
নয় বছর! যৌবন, দানিয়াছি তোরে;
বিটলস লেনে হৈচৈ, দিনে-রাতে ভোরে!
কদাচিৎ শহরে বা গাঙ্গিনার পাড়ে;
বোটানিক্যাল গার্ডেন আর শেষ মোড়ে!
টিএসসি, লাইব্রেরি, রাস্তা-করিডোরে!!
মহাদেশের সেরা হে! বাকৃবি ক্যাম্পাস;
দুইবেলা খাবার যে, জনতার আশ!!
তুমি আছো, রবে শীর্ষে আমার বিশ্বাস;
তোর কর্মে, মানুষের দুঃখ, হবে নাশ!
তুমিই দিয়াছো, দেশে খাদ্যের আশ্বাস!
কৃষিবিদ, রয়ে যাক, মানুষের পাশ!!
লেখা: মো. বেলাল হোসেন (বুলবুল)
www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।


