ads
ঢাকাসোমবার , ২৮ এপ্রিল ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ২৮, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের আয়োজনে বিভাগীয় কর্মশালা আজ সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ এনাম উল্যা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. এম জাহাঙ্গীর কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুর রহিম এবং নর্থ পোল্ট্রি প্রাইভেট ও নর্থ এগ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ কামরুল হক মানিক। কর্মশালায় সভাপতিত্ব করেন হাবিপ্রবি’র ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. রাকিবুল ইসলাম।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের নির্বাহী কমিটির সদস্য ও ইলাঙ্ক ফার্মার কর্ণধার ডা. মোহাম্মদ আল আমীন।
মূল প্রবন্ধ উপস্থাপন করেন ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের ইসি মেম্বার প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস হোসেন। এছাড়া পোল্ট্রির আঞ্চলিক পরিসংখ্যান ও রোগবালাই বিষয়ে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মোঃ কামরুজ্জামান, এবং প্রবন্ধের ওপর আলোচনা করেন ড. সাজেদুল করিম।

অনুষ্ঠানে ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স অনুষদের বিভিন্ন বিভাগের প্রফেসরবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিনগণ, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং রংপুর বিভাগের বিভিন্ন জেলার প্রান্তিক পর্যায়ের খামারিরা উপস্থিত ছিলেন।
এছাড়াও কর্মশালায় ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্রাঞ্চের ইসি মেম্বার নাজমুস শাকিব হামিম উপস্থিত থেকে কর্মসূচিকে প্রাণবন্ত করেন।

কর্মশালায় পোল্ট্রি শিল্পের বর্তমান চ্যালেঞ্জ, সম্ভাবনা ও উন্নয়ন কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়, যা এ অঞ্চলের খামারিদের জন্য ভবিষ্যতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।