ads
ঢাকামঙ্গলবার , ১৯ নভেম্বর ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৯, ২০২৪ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে শিক্ষা উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন কলেজটির শিক্ষার্থীরা। সরকারি পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তারা পূর্বঘোষিত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছেন। তবে কোনো নেতিবাচক সিদ্ধান্ত হলে শিক্ষার্থীরা সড়ক অবরোধে যাবেন বলে জানিয়েছেন।

অপরদিকে, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে তিতুমীর কলেজের সামনের এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। কলেজের প্রবেশদ্বারের সামনে রাখা হয়েছে একটি জলকামান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর বারোটার দিকে তিতুমীর কলেজ ক্যাম্পাস ও আশপাশের এলাকা ঘুরে এমন পরিস্থিতি দেখা গেছে। শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের ভেতরে অবস্থান করছেন। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করলেও শিক্ষার্থীদের আপত্তির মুখে তারা বাইরে অবস্থান নেন। এ সময় ক্যাম্পাসে পুলিশের প্রবেশ নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়।

শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রতি সম্মান জানিয়ে তারা শেষবারের মতো তার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। আজ ক্যাম্পাসে ‘ক্লোজ ডাউন তিতুমীর’ কর্মসূচি পালন করা হবে। তবে ‘বারাসাত ব্যারিকেড টু মহাখালী’ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া হলে কিংবা ষড়যন্ত্রের চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে বারাসাত ব্যারিকেড কর্মসূচি শুরু হবে। প্রয়োজনে আরও বড় আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।