ads
ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

উত্তরবঙ্গে কমেছে সবজির দাম

সজল শেখ, বগুড়া প্রতিনিধি
আগস্ট ২৯, ২০২৪ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

সপ্তাহের ব্যবধানে সবজির বাজারে স্বস্তি ফিরেছে। আকস্মিক বন্যা পরিস্থিতি ও আমদানি বেশি হওয়ায় সবজির দাম কিছুটা কমেছে। এমন চিত্র দেখা গেছে উত্তরবঙ্গের বিখ্যাত সবজির ভান্ডার হিসেবে খ্যাত বগুড়ার ঐতিহাসিক মহাস্থানহাটে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে মহাস্থান সবজির হাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, আশেপাশের এলাকার সবজির বাজারে পর্যাপ্ত আমদানি।

বাজারে আগত একাধিক সবজি বিক্রেতা চাষীদের সাথে  সবজির দাম কমে যাওয়ার  কথা জানতে চাইলে তারা জানান, উত্তরবঙ্গের সবজি উৎপাদনের ক্ষেত্রে বগুড়া জেলা শীর্ষে। চাহিদার চেয়ে আমদানি-ই বেশি। দক্ষিণবঙ্গে বন্যার কারণে বড়বড় পাইকাররা আসতে পারছে না। আবার আমদানী বেশি হওয়ায় দাম কমেছে সবজির।

মহাস্থান সবজিহাট ঘুরে দেখা যায়, এক সপ্তাহ আগে লাউ ছিল ২৮ থেকে ৩০ টাকা, এখন ১৫ থেকে ২০ টাকা কেজি, মূলা ছিল ১৫০০ টাকা মন,  এখন ১৩০০ টাকা, শশা ছিল ১৩০০ থেকে ১৪০০ টাকা মন,  এখন ১০০০ থেকে ১১০০ টাকা, পেপে ছিল ৮০০ টাকা মন, এখন ৬০০ টাকা মন, বেগুন ছিল ২০০০ থেকে ২২০০ টাকা মন, এখন ১৪০০ থেকে ১৫০০ টাকা মন, পটল ছিল ১২০০ থেকে ১৪০০ টাকা মন, এখন ৮০০ থেকে ১০০০ টাকা মন, কাকরুল ছিল ১৬০০ টাকা মন, এখন ১৩০০ টাকা মন, করলা ছিল ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা মন, এখন ১২০০ থেকে ১৩০০ টাকা মন, এবার দাম বেড়েছে কচুর গট ও মিষ্টি লাউ এর। কচুর গট ছিল ১৫ টাকা কেজি,  এখন ২০ টাকা কেজি, মিষ্টি লাউ ছিল ২০ থেকে ২২ টাকা, এখন ২৭ থেকে ৩০ টাকা।

সবজি চাষী শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ গ্রামের শহিদুল ইসলাম বলেন, আমাদের এলাকার সবজির দেশের বিভিন্ন বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। দক্ষিণবঙ্গে বন্যার কারণে পাইকাররা মহাস্থান হাটে না আসায় এবং আমাদের সবজী উৎপাদন ও আমদামী বৃদ্ধি পাওয়ার বর্তমানে বাজার দর কমছে।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।