ads
ঢাকাবৃহস্পতিবার , ৫ মার্চ ২০২৬
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইবি শিক্ষিকার মৃত্যুতে শিক্ষকদের সংগঠন ইউট্যাবের শোকবার্তা

ইবি প্রতিনিধি
মার্চ ৫, ২০২৬ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন শাখা ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন এবং যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় গভীর শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, শিক্ষিকা আসমা সাদিয়া রুনা একজন অত্যন্ত নম্র, বিনয়ী, সৎ, নিষ্ঠাবান, প্রাজ্ঞ ও গুণী শিক্ষক। বিভাগীয় সভাপতির দায়িত্ব পালনকালে বিভাগের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসাযোগ্য।

বিবৃতিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিচারহীনতার সংস্কৃতি দীর্ঘদিনের। ইতোপূর্বে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। বিচারহীনতার ফলে ধারাবাহিকভাবে এ ধরনের জঘন্য হত্যাকাণ্ড বারবার সংঘটিত হচ্ছে বলে আমরা মনে করি।

অভিযোগ তুলে বলা হয়, কর্তৃপক্ষের হঠকারী নানা বিবেচনায় বিভিন্ন সময়ে ডেইলি ব্যাসিসে নিয়োগকৃত অনির্ভরযোগ্য কর্মচারীদের মাধ্যমে এ ধরনের নানা সমস্যা সৃষ্টি হচ্ছে বিশ্ববিদ্যালয়ে।

সবশেষে, মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়।

এর আগে বুধবার (৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতির কক্ষে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, বিভাগের সাবেক কর্মচারী ফজলুর রহমান সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনার গলায় ছুরিকাঘাত করেন। পরে নিজেও গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি।
গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসমা সাদিয়া রুনাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে অভিযুক্ত ফজলুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ফজলুর রহমান আগে সমাজকল্যাণ বিভাগের কর্মচারী ছিলেন। তার কিছু অসৌজন্যমূলক আচরণের কারণে বিভাগীয় প্রধান তাকে পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করেন। বদলির আগে তাকে তিন থেকে চারবার সুযোগ দেওয়া হলেও তার আচরণ পরিবর্তন না হওয়ায় কর্তৃপক্ষ তাকে অন্য বিভাগে স্থানান্তর করতে বাধ্য হয়। এই কারণেই ক্ষোভ থেকে হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর বাইরে অন্য কোনো কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে কাজ করছে পুলিশ।

এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ময়নাতদন্ত শেষে আসমা সাদিয়া রুনার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা পর বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা শেষে কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।