ads
ঢাকারবিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইবনে আওফ কমার্স কার্নিভাল ২৫-এ নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
ফেব্রুয়ারি ৯, ২০২৫ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী শিল্পকলা একাডেমিতে শনিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “ইবনে আওফ কমার্স কার্নিভাল ২৫”। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নোয়াখালী শহর শাখার উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় বিজনেস আইডিয়া কনটেস্ট, বিজ কুইজ ও রুবিক্স কিউব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।

বিজনেস আইডিয়া কনটেস্টে অংশগ্রহণকারী ৪০ টি টিমের মধ্যে প্রথম স্থান অর্জন করে নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের “The Innovation Igniters” টিম। দলের সদস্যরা ছিলেন ১৫ তম ব্যাচের শিক্ষার্থী ফাহাদ আহমেদ চৌধুরী,১৬ তম ব্যাচের শিক্ষার্থী
মোঃ আবদুল মুহি, আবু মুসা খালেদ, এবং আবুল মুকিত মুজাহিদ। তাদের উপস্থাপিত ব্যবসায়িক ধারণা ও উদ্ভাবনী চিন্তাভাবনা বিচারকদের মুগ্ধ করে এবং তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

বিজ কুইজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের ১৭তম ব্যাচের শিক্ষার্থী সামিউল ইসলাম। তার বুদ্ধিদীপ্ত উত্তর ও দক্ষ পারফরম্যান্স প্রতিযোগিতায় তাকে সাফল্য এনে দেয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী টেক্সটাইল কলেজের অন্যান্য দুইটি টিমও সেরা পারফরম্যান্সের জন্য বিচারকদের কাছ থেকে প্রশংসা পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, ব্যবসা শিক্ষা সম্পাদক শহিদুল ইসলামসহ বিশিষ্ট শিক্ষাবিদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতা অংশগ্রহণকারী দল সমূহ কে সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন টেক্সটাইল ইন্জিনিয়ারিং কলেজ নোয়াখালীর ১৫ তম ব্যাচের শিক্ষার্থী রেজাউল করিম রিপন।

নোয়াখালী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের এই অর্জন তাদের প্রতিভা, সৃজনশীলতা ও প্রতিযোগিতামূলক দক্ষতার প্রতিফলন। ভবিষ্যতেও তারা এমন সফলতা ধরে রাখবে বলে আশা করা যায়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।