ads
ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ইউজিসির এপিএ মূল্যায়নে এগিয়েছে নোবিপ্রবি

নোবিপ্রবি প্রতিনিধি
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) মূল্যায়নে এ যাবৎকালের সর্বোচ্চ ৭৭.২৬ স্কোর পেয়ে গত বছেরে তুলনায় ১৩ ধাপ এগিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে ২২তম ও বিজ্ঞান প্রযুক্তিতে ৫ম স্থান অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ইউজিসির সচিব ড. ফেরদৌস জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এপিএ টিম লিডার ও রেজিস্ট্রার (অ. দা.) অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সকল বিষয় মাথায় রেখে বছরের প্রথম থেকে কাজ করে যাওয়ার চেষ্টা করেছি আমরা। আশা করছি আগামী বছর আরো অগ্রগতি হবে আমাদের।

উল্লেখ্য, সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বাড়ানো, সম্পদের যথাযথ ব্যবহার ও সুশাসন নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে ২০১৪-১৫ অর্থবছরে এপিএ মূল্যায়ন প্রথা প্রবর্তন করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।