ads
ঢাকামঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য

সাদামাটা আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবস উদযাপন

জাকিয়া সুলতানা শিমু, ববি প্রতিনিধি
ডিসেম্বর ১৬, ২০২৫ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

অত্যন্ত সাদামাটা আয়োজনে বিজয় দিবস উদযাপন বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। যা নিয়ে তীব্র সমালোচনা করে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৯:৩০ টায় বিজয় র‌্যালি হয়।দুপুর ২:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক কমিটির আয়োজনে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। যেখানে শিক্ষক-শিক্ষার্থীদের তেমন অংশগ্রহণ দেখা যায়নি। অনুষ্ঠানে সাজসজ্জাও ছিল না তেমন।

এছাড়াও হলের শিক্ষার্থীদের জন্য বিজয়ভোজের আয়োজন করা হয় যা নিয়ে সন্তোষ প্রকাশ করেন আবাসিক শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মুক্তিযুদ্ধের চেতনা ও শহিদদের আত্মত্যাগের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শনের পরিপন্থী কাজ করেন উল্লেখ করেন তারা।ছাত্রদল প্রেস বিজ্ঞপ্তি দিয়ে প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জ্ঞাপন করে। তারা উল্লেখ করেন,ক্যাম্পাসে কোনো ধরনের আলোকসজ্জা কিংবা দৃশ্যমান আনুষ্ঠানিক উদযাপনের চিহ্ন পরিলক্ষিত হয়নি।মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের অবস্থান দ্ব্যর্থহীন, এখানে কোনো আপস নেই, কোনো শিথিলতা নেই।

ইশা’র ববি শাখার সাধারণ সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ বলেন, পূর্বে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও পুরষ্কারের আয়োজন করা হতো। এতে শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারতেন। শিক্ষার্থীদের দ্বারা সমালোচিত হয়ে ঝাড়বাতি লাগাচ্ছে।

বাংলা বিভাগের আরিফুল ইসলাম বলেন, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন সাদামাটা আয়োজন কোনোভাবেই কাম্য নয়; হতাশাজনক। কলেজেও এর থেকে ভালো জকজমকপূর্ণ আয়োজন হয়।

এসব বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন,বিজয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনগুলো কিভাবে আয়োজন করা হবে এ ব‍্যাপারে একটি কমিটি তৈরি করে দেওয়া হয়েছিলো। সেই কমিটি ডিসিশন নিয়েছিলো ১৬-১৭ই ডিসেম্বর আলোকসজ্জা করার জন‍্য।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।