ঢাকাSunday , 15 March 2026
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

ঝিনাইদহে সিটিজেন স্কুল ও সিটিজেন লার্নিং সেন্টারের বার্ষিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Link Copied!

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে সিটিজেন স্কুল ও সিটিজেন লার্নিং সেন্টারের বার্ষিক মিলনমেলা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে ঝিনাইদহ শহরের কুটুম কমিউনিটি সেন্টারে সিটিজেন ফাউন্ডেশনের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সানজিদ ইসলাম সজিব ও ইমরানের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মো. মেহেদী হাসান ইমন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এনামুল হক ইমন।

অনুষ্ঠানে সিটিজেন স্কুল ও সিটিজেন লার্নিং সেন্টারের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি, গজল এবং বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সবার মন জয় করে।

সেবামূলক প্রতিষ্ঠান সিটিজেন ফাউন্ডেশনের তত্ত্বাবধানে পরিচালিত সিটিজেন স্কুলটি ২০১৬ সাল থেকে গ্রামের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা দিয়ে আসছে। প্রায় একশ’ শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের অংশগ্রহণে পুরো আয়োজনটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভা বিকাশের পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানের শেষ পর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবার জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।