ads
ঢাকাশনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩
  1. কৃষি ও পরিবেশ
  2. খেলা
  3. জাতীয়
  4. ধর্ম
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. ভ্রমণ
  8. মতামত
  9. রাজনীতি
  10. শিক্ষাঙ্গন
  11. সাক্ষাৎকার
  12. সারাদেশ
  13. সাহিত্য
আজকের সর্বশেষ খবর

কবিতা | ৭১-এর বিজয় | মুস্তাফিজ মাহমুদ

সাহিত্য বিভাগ
ডিসেম্বর ১৬, ২০২৩ ৩:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

এ বিজয় যাঁরা আনিল ছিনে আপনারে করে বিসর্জন।
তাঁহাদের তরে আজ করিয়াছি মোরা কতটুকু সম্মান?
দেখিয়াছি হাচা কতো মুক্তিযোদ্ধা রহিছে অবহেলায়;
আবার, মিথ্যা সনদ নিয়ে অসাধু শত লোকেরা-
দেখো করিয়া চলেছে ভোগ সকলই সর্ববেলায়!
এ বিজয় আসেনি তো শুধু পুরুষেরই জীবন ত্যাগে,
রহিছে অবদান কত মা-বোনেদের ইজ্জৎ সর্বভাগে।
যদি সহস্র লক্ষ বাঙালী নারী দিয়াছে আত্মাহুতি,
তবে কেন শুধু পুরুষেরা পাবে সম্মান, সনদ-স্বীকৃতি?
মুখে মুখে শুধু দিয়ে যাই সদা স্বাধীনতার মহা বাণী;
আচ্ছা, স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা কতখানি!
পথে-প্রান্তরে, সভা-সমাবেশে সদা শোনাই মোরা
অজস্র দেশপ্রেম আর  অগণিত চেতনার বুলি।
সুযোগ পেলে আবার বঙ্গবীর, বীরবিক্রম কিংবা
কোনো মহতীকে করি শত অকথ্য গালাগালি!
স্বদেশপ্রীতি, মুক্তি-চেতনা শুধু বাণীতেই বিদিত নয়,
থাকে তা সকল কর্মকাণ্ডে আর হৃদয়ে যাপিত হয়।
যেদিন বাঙালী সবখানে পাবে স্বকীয় স্বাধীনতা।
সেদিন বুঝিবে বাংলায় এসেছে ৭১’র সে স্বার্থকতা।
যবাদি বাংলায় রহিবেনা জুলুম আর অনৈক্য, অনাচার,
তবাদি হেথায় মিলিবে শান্তি আর সুখ-সমৃদ্ধির পারাবার।
লেখক: মুস্তাফিজ মাহমুদ, শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

www.sangbadlive24.com এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও সবকিছুই আমাদের নিজস্ব। বিনা অনুমতিতে এই নিউজ পোর্টালের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি। যে কোন বিষয়ে নিউজ/ফিচার/ছবি/ভিডিও পাঠান news.sangbadlive24@gmail.com এই ইমেইলে।